খালেদা জিয়া শংকামুক্ত কিনা জানা যাবে ৪৮ ঘন্টা পর - Shera TV খালেদা জিয়া শংকামুক্ত কিনা জানা যাবে ৪৮ ঘন্টা পর - Shera TV

খালেদা জিয়া শংকামুক্ত কিনা জানা যাবে ৪৮ ঘন্টা পর

স্টাফ রিপোর্টার:
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী ৪৮ ঘন্টায় কোন জ্বর না আসলে অনেকটা আশঙ্কামুক্ত হবেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তার জন্য গঠিত ৪ সদস্যের চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে খালেদা জিয়ার কোন জ্বর আসেনি। এটা খুবই ভালো লক্ষণ। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি এসব কথা বলেন।
রাত সোয়া নয়টা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা দেখে ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আজ (রোববার) খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার দশম দিন। এই সময়টা করোনা রোগীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক বলা হয়। এখন খালেদা জিয়া করোনার বিপদজ্জনক সময় পার করছেন। তারপরও তার যে শরীরের অবস্থা তা মোটামুটি খুব ভালো।

খালেদা জিয়া মানসিকভাবে খুবই শক্ত আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে তিনি বলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360