রাজধানীর শাহবাগ থানায় ভিপি নূরের মামলায় - Shera TV রাজধানীর শাহবাগ থানায় ভিপি নূরের মামলায় - Shera TV

রাজধানীর শাহবাগ থানায় ভিপি নূরের মামলায়

স্টাফ রিপোর্টার:

ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব মামলাটি দায়ের করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, উসকানিমূলক এবং আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগে এনে মামলা করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360