৭ দিনের রিমান্ডে মামুনুল হক - Shera TV ৭ দিনের রিমান্ডে মামুনুল হক - Shera TV

৭ দিনের রিমান্ডে মামুনুল হক

স্টাফ রিপোর্টার:

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সকাল ১১টার দিকে মামুনুল হককে ডিবি কার্যালয় থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ২০২০ সালের মোহাম্মদপুর থানায় ভাঙচুর ও নাশকতার একটি মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

এর আগে, রবিবার (১৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রথমে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে, রাত ১১টার দিকে তেজগাঁও থানা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয় এবং গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360