আগের চেয়ে ভালো অনুভব করছেন খালেদা জিয়া - Shera TV আগের চেয়ে ভালো অনুভব করছেন খালেদা জিয়া - Shera TV

আগের চেয়ে ভালো অনুভব করছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেকটা ভালো অনুভব করছেন বলে জানিয়েছেন তার জন্য গঠিত চিকিৎসক টিমের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় গিয়ে তার শারীরিক সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে সাংবাদিকদের তিনি একথা জানান।

অধ্যাপক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার করোনা আক্রান্তের ১৩ তম দিন চলছে। বুধবার দুপুর পর্যন্ত কঠিনতম সময়, অর্থাৎ ১৪ তম দিন শুরু হবে। এ পর্যন্ত তার জ্বর স্বাভাবিক মাত্রায় আছে। যেটা মানুষের থাকা উচিত সেটাই আছে। অক্সিজেন খুবই ভালো আছে। খাওয়ার রুচি আগের মতো আছে। কখনই কাশি বা গলা ব্যথা ছিল না, এখনও নাই। এ অবস্থায় উনার (খালেদা জিয়া) যে চিকিৎসা চলছে তা এখনও চলবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360