২৫০০ টাকা করে পাবে নিম্ন আয়ের ৩৫ লাখ পরিবার - Shera TV ২৫০০ টাকা করে পাবে নিম্ন আয়ের ৩৫ লাখ পরিবার - Shera TV

২৫০০ টাকা করে পাবে নিম্ন আয়ের ৩৫ লাখ পরিবার

স্টাফ রিপোর্টার:

লকডাউনের কারণে কর্মহীন অসহায়, খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল, ভাসমান মানুষদের সহায়তায় দলীয় নেতাকর্মী ও সমাজের সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে খুলনা সড়ক জোন বিআরটিসি, বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360