এবার কুমিল্লাতেও নুরের বিরুদ্ধে মামলা - Shera TV এবার কুমিল্লাতেও নুরের বিরুদ্ধে মামলা - Shera TV

এবার কুমিল্লাতেও নুরের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা লিটন সরকার।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার থানায় বাদি লিটন সরকার মামলাটি দায়ের করেন।

মামলার বাদি লিটন সরকার বলেন, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ যারা করে তারা কাফের, তাদের ঈমান নেই। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ জন্যই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360