দূর্ঘটনার কারন জানালেন নোবেল - Shera TV দূর্ঘটনার কারন জানালেন নোবেল - Shera TV

দূর্ঘটনার কারন জানালেন নোবেল

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। বৃহস্পতিবার রাতে তিনি এক সড়ক দুর্ঘটনায় আহত হন। এসময় বাম চোখের নিকট মারাত্মকভাবে জখম হয়েছে। জানা গেছে, বাম ভ্রুর ওপরে ১৮ টি ও মাথার তালুতে ১২ টি সেলাই দিতে হয়েছে।

নোবেল নিজেই ফেসবুকে বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। যা দৃশ্যত ভয়ঙ্কর, ডান চোখের ওপরে গভীর খাদের সৃষ্টি হয়েছে। সেই আঘাতটুকু আর সামান্য নিচে লাগলে চোখ একেবারে খুঁজে পাওয়া যেত না।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে নোবেল শুক্রবার সকালে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘এক বয়ষ্ক লোক অসতর্ক ভাবে রাস্তা পার হচ্ছিলো। তাঁকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০ টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360