বাড়িতেই যেভাবে বানাবেন ফালুদা - Shera TV বাড়িতেই যেভাবে বানাবেন ফালুদা - Shera TV

বাড়িতেই যেভাবে বানাবেন ফালুদা

লাইফস্টাইল ডেস্ক:

অনেকেই ফালুদা খেতে পছন্দ করেন। এটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার। এই গরমে ফালুদা খেলে একদিকে যেমন শরীরের পানিশূন্যতা পূরণ হবে তেমনি ইফতারিতে যোগ করবে বাড়তি স্বাদ।

উপকরণ : আধা কেজি দুধ, চিনি প্রয়োজন মতো, সাবু দানা আড়াইশো গ্রাম, নুডুলস এক প্যাকেটের অর্ধেক, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, বিভিন্ন ফল যেমন-আঙুর, আপেল, চেরী, বেদানা, কলা, জাম, আইসক্রীম, রুহ আফজা

প্রস্তুত প্রণালী : প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করুন। তারপর চিনি দিন। আরেকটি পাত্রে সাবু দানা, নুডলস আলাদা সিদ্ধ করুন। এবার ঘন হয়ে যাওয়া দুধে সাবুদানা ও সিদ্ধ নুডলস দিয়ে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন। ভ্যানিলা এসেন্স যোগ করুন। ঠান্ডা হলে মিশ্রণটি ফ্রিজে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে দিন।

এখন ফলগুলো ছোট ছোট টুকরা করুন। বাটি অথবা গ্লাসে ফ্রিজে রাখা মিশ্রণটি চামুচে করে ওঠান। এবার তাতে কিছু ফল যোগ করে তার ওপরে আইসক্রীম দিন। যারা রূহ আফজা খেতে পছন্দ করেন তারা এর ওপরে রূহ আফজা যোগ করুন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। অনেকে আবার ফল ছাড়া ফালুদা পছন্দ করেন। চাইলে সেটাও করতে পারেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360