বিপর্যস্তদের পাশে জাহানারা - Shera TV বিপর্যস্তদের পাশে জাহানারা - Shera TV

বিপর্যস্তদের পাশে জাহানারা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ নারী দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম নানা দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে থাকেন। এবারও করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে যখন জনজীবন বিপর্যস্ত তখন হাত বাড়িয়ে দিয়েছেন জাহানারা।

এতিম ও অসহায় মানুষদের ইফতার বানিয়ে বিতরণ করেছেন জাহানারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেটি জানিয়েছেন নিজেই। তিনটি ছবি দিয়ে প্রকাশ করেছেন নিজের অনুভূতি। ‘আলহুমদুলিল্লাহ, আমি এতিমখানার জন্য ইফতার তৈরি করে ভাগ করে নিলাম। চলুন, আমাদের সক্ষমতা অনুসারে এতিম ও অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের সমস্ত প্রার্থনা গ্রহণ  করুন।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাহানারার এই পোস্টে এক লাখ ১৫ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন প্রায় সাড়ে ৫ হাজার মানুষ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360