ন্যান্সির সংসারে ভাঙনের সুর - Shera TV ন্যান্সির সংসারে ভাঙনের সুর - Shera TV

ন্যান্সির সংসারে ভাঙনের সুর

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির দ্বিতীয় সংসার ভালো যাচ্ছে না। স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে থাকছেন না জনপ্রিয় এই সংগীতশিল্পী। তবে তাদের এখনও বিচ্ছেদ হয়নি।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক টাইমলাইনে এসব তথ্য জানিয়েছেন ন্যান্সি।

ন্যান্সি লিখেছেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যাসন্তান নায়লা তাঁর বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাটকীয়ভাবে বলব না- আমরা আজীবন বন্ধু থেকে যাব। কিছু বৈরি সম্পর্ক তৈরি না হলে নিশ্চই আলাদা থাকতাম না। কে সঠিক, কে বেঠিক- এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360