রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে তরুনীর মরদেহ উদ্ধার - Shera TV রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে তরুনীর মরদেহ উদ্ধার - Shera TV

রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে তরুনীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, মোসারাত জাহানের বাড়ি কুমিল্লা শহরে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মেয়েটির পরিবার কুমিল্লায় থাকে। এখানে ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। তিনি রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

তবে এটি ঠিক আত্মহত্যা নাকি হত্যা তার কারন জানতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলশান থানা পুলিশ শ সিসি ক্যামেরার ফুটেজ এবং মোসারাতের ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360