সহসাই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না খালেদা জিয়া - Shera TV সহসাই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না খালেদা জিয়া - Shera TV

সহসাই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:

দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, শারিরীক অবস্থা বিবেচনায় তাকে আরও ২ থেকে ৩ দিন হাসপাতালে থাকতে হবে।

এর আগে বেগম জিয়ার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল। নানা পরীক্ষার সুবিধার্থেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রাতে সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাম, ইকো-ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয় বিএনপি চেয়ারপারসনের। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360