গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় ৫৭ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় ৫৭ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় ৫৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গত ২৪ ঘণ্টায় দেশে ৫৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৪৫০ জনে। একইসময়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত লাখ ৫৯ হাজার ১৩২ জনে দাঁড়াল।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360