খাবারে বিষ মিশিয়ে ৪০০টি ঘুঘু ও ৬০টি কবুতর হত্যা - Shera TV খাবারে বিষ মিশিয়ে ৪০০টি ঘুঘু ও ৬০টি কবুতর হত্যা - Shera TV

খাবারে বিষ মিশিয়ে ৪০০টি ঘুঘু ও ৬০টি কবুতর হত্যা

অনলাইন ডেস্ক:
বিষ মেশানো খাবার খেয়ে গত দুদিনে কমপক্ষে ৪০০টি ঘুঘু পাখি ও ৬০টি কবুতর প্রাণ হারিয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে ঘটেছে এই পাখি হত্যার ঘটনা। শুক্রবার বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জের উত্তর সরালিয়া গ্রামের একটি মাঠ থেকে স্থানীয়রা মৃত ঘুঘু পাখিগুলো উদ্ধার করেন। খবর পেয়ে উপজেলা নির্বহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনার তদন্ত করেছেন।

জানা গেছে, দুর্বৃত্তদের ছিটানো বিষাক্ত খাবার খেয়ে এসব পাখির মৃত্যু ঘটেছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পাখি হত্যার সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। খুব দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, আর যাতে কোন পাখি প্রাণ না হারায় সে জন্য ফায়ার সার্ভিসের সাহায্যে সেই ধানক্ষেতটি বিষমুক্ত করতে সেখানে প্রচুর পানি দেয়া হয়েছে। পাখিগুলো প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360