জিডি করলেন মুনিয়ার বড় বোন - Shera TV জিডি করলেন মুনিয়ার বড় বোন - Shera TV

জিডি করলেন মুনিয়ার বড় বোন

অনলাইন ডেস্ক:
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে করা মামলার বাদী নুসরাত জাহান তানিয়া গুম, খুনের হুমকি পাচ্ছেন বলে থানায় অভিযোগ করেছেন। কুমিল্লার কোতোয়ালি থানায় শনিবার তিনি এ বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন। ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গুলশান থানায় মামলা করেছেন তানিয়া। মামলায় বসুন্ধরার এমডি’র বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলা তুলে নেয়া এবং মীমাংসা করতে মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন বলে জিডিতে অভিযোগ করেছেন নুসরাত।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360