ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েও সস্ত্রীক করোনা আক্রান্ত ডা. মুবিন - Shera TV ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েও সস্ত্রীক করোনা আক্রান্ত ডা. মুবিন - Shera TV

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েও সস্ত্রীক করোনা আক্রান্ত ডা. মুবিন

অনলাইন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এমএ মুবিন খান ও তার স্ত্রী মিসেস শারমিন মেহজামিন। করোনার পাশাপাশি মুবিন খান ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছেন। তবে তার স্ত্রীর ডেঙ্গু হয়নি।

মুবিন খান ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেই প্রথম ডোজের টিকা নেন। পরে তিনি দ্বিতীয় ডোজের টিকাও নেন।

বর্তমানে এই দম্পতি জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। সেখানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. টিটু মিয়ার পরামর্শে তাদের চিকিৎসা চলছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360