গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় ৬৫ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় ৬৫ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় ৬৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ১ হাজার ৭৩৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৮৩৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন হয়েছে। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360