জ্বলছে সুন্দরবন, এখনো নিয়ন্ত্রনে আসেনি আগুন - Shera TV জ্বলছে সুন্দরবন, এখনো নিয়ন্ত্রনে আসেনি আগুন - Shera TV

জ্বলছে সুন্দরবন, এখনো নিয়ন্ত্রনে আসেনি আগুন

স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাশের ভারনী টহল ফাঁড়ি এলাকার বনে আগুন লেগেছে। সোমবার (৩ মে) দুপুরে লাগা এই আগুন সন্ধ্যা পর্যন্ত জ্বলছে। ধারনা করা হচ্ছে প্রায় পাঁচ একর বন ভুমি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। বনের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রনে কাজ করছে বন বিভাগ, শরণখোলা মোরেলগঞ্জ ও বাগেরহাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্যরা।

খুলনা অঞ্চলের বনসংরক্ষক মো. মঈন উদ্দিন, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন ও শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন যাতে বনে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইন কাটা হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন যাতে বনে আরো ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইন কেটে তাতে পানি ভরে দেয়া হচ্ছে।
বন বিভাগ বলছে, আগুন লাগার যায়গাটা বেশ দূর্গম বনের মধ্যে সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। এলাকাবাসী ও বন বিভাগের ধারনা মৌয়ালদের ফেলে দেয়া আগুন থেকে এই আগুনের সূত্রপাত।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360