১৬ মে পর্যন্ত মেয়াদ বাড়ল কঠোর লকডাউনের - Shera TV ১৬ মে পর্যন্ত মেয়াদ বাড়ল কঠোর লকডাউনের - Shera TV

১৬ মে পর্যন্ত মেয়াদ বাড়ল কঠোর লকডাউনের

স্টাফ রিপোর্টার:

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, লকডাউন চলাকালে আন্তঃজেলা বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সোমবার (৩ মে) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, মাস্ক না পরলে কঠোর শাস্তিতে যাচ্ছে সরকার, প্রতিটি শপিংমলে পুলিশ যাবে, স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদে পোশাক কারখানায় তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360