এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান - Shera TV এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান - Shera TV

এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতরে নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলটির চেয়ারম্যান।
গত কয়েক বছরের মতো এবারও ড. মাহফুজুর রহমান বেশকিছু মৌলিক গান গিয়ে হাজির হতে যাচ্ছেন। নতুন এই গানের অনুষ্ঠানের শিরোনাম ‘সুখে থাকো তুমি’। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে দশটায়।

করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে প্রত্যাশা চ্যানেলটির।

এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান নিজেও। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এরপরের বছরগুলোতে নিয়মিতই একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360