স্টাফ রিপোর্টার:
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৫ এপ্রিল) বিকেলে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ৪ দাবি নিয়ে গেলেন হেফাজতের নেতারা গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চট্টগ্রাম জেলা বিশেষ শাখা তাকে গ্রেফতারে অভিযান চালায়। তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় গত ২৬ মার্চ তাণ্ডবের ঘটনায় কয়েকটি নাশকতা মামলা রয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার এম রশিদুল হক জাকারিয়া নোমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেরা টিভি/আকিব