স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মার্কেট-শপিংমলে ক্রেতাদের উপচেপড়া ভিড় - Shera TV স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মার্কেট-শপিংমলে ক্রেতাদের উপচেপড়া ভিড় - Shera TV

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মার্কেট-শপিংমলে ক্রেতাদের উপচেপড়া ভিড়

ডেস্ক রিপোর্ট:
ছুটির দিন হওয়ায় রাজধানীর মার্কেট-শপিংমলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

ছুটির দিনে রাজধানী মার্কেট ও শপিংমলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। দোকানে জায়গা স্বল্পতায় সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার সুযোগ নেই। প্রবেশপথে জীবাণুনাশক টানেল থাকলেও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার চোখে পড়েনি। তবে বিক্রি ভালো হওয়ায় খুশি নিউ মার্কেট, চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটের বিক্রেতারা।

শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই রাজধানী নিউ মার্কেটের প্রধান ফটকে জীবাণুনাশক টানেল দিয়ে লাইন ধরে ঢোকে ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে দোকানগুলোতে বাড়তে থাকে ক্রেতা। স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার চেষ্টা থাকলেও ক্রেতার চাপে তা মানার সুযোগ নেই। করোনা আতঙ্ক থাকলেও সন্তানের আবদার মেটাতে বাধ্য হয়েই মার্কেটে এসেছেন অনেকে।

দোকানে ধারণ ক্ষমতা অনুযায়ী ক্রেতা প্রবেশের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। বিক্রেতারা বলছেন, ক্রেতার চাপে সামাজিক দূরত্ব মানা মুশকিল হয়ে পড়েছে। তবে বিক্রি বৃদ্ধি পাওয়ায় খুশি ব্যবসায়ীরা।

মানুষের এই চাপের মধ্যেও মার্কেটে আসা কিছু ক্রেতার মুখে ছিল না মাস্ক। অনেকের থুতনিতেও ঝুলতে দেখা গেছে মাস্ক।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360