গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরো ৪৫ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরো ৪৫ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরো ৪৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৮ জনে। একই সময় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ২৮৫ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৭২ হাজার ১২৭।

শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে।

চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা বাড়তে থাকে। গত ১৬ এপ্রিল মৃত্যু একশো ছাড়ায়। সেদিন ও তার পরদিন ১৭ এপ্রিল ১০১ করে মৃত্যু হয় করোনায়। ১৮ এপ্রিল ১০২ জন ও ১৯ এপ্রিল ১১২ জন মারা যান, যা একদিনে সর্বোচ্চ। এরপর থেকে করোনায় শনাক্ত ও মৃতের সংখ্যা কমতে থাকে। গতকাল মৃতের সংখ্যা ৩৭ জনে নেমে আসলেও আজ সেই সংখ্যা বেড়ে ৪৫ হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360