যে দুই উপায়ে বিদেশ যেতে পারেন খালেদা জিয়া - Shera TV যে দুই উপায়ে বিদেশ যেতে পারেন খালেদা জিয়া - Shera TV

যে দুই উপায়ে বিদেশ যেতে পারেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার সুযোগ করে দিতে এখন দুটো পথ খোলা রয়েছে। এক্ষেত্রে রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করে বিদেশ যাওয়ার পথ করে দিতে পারেন- সেক্ষেত্রে তাকে এর জন্য আবেদন করতে হবে। অথবা উচ্চ আদালত মামলা স্থগিত রাখার আদেশ দিয়েও বিদেশ যাওয়ার পথ সুগম করে দিতে পারে। সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে হবে বিএনপি চেয়ারপার্সনকে।

করোনায় আক্রান্ত হওয়ার পর কিছু জটিলতা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপার্সব খালেদা জিয়াকে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সরিয়ে নেওয়া হয় করোনা কেয়ার ইউনিটে। তারপরই বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়।

খালেদা জিয়ার আবেদনটি আইন যাচাই-বাছাই শেষে রবিবার আইন মন্ত্রণালয় জানিয়ে দেয়, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারছে না সরকার। তবে, অন্য কি উপায় আছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি আইন মন্ত্রণালয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360