আরব আমিরাতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা - Shera TV আরব আমিরাতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা - Shera TV

আরব আমিরাতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দক্ষিণ এশিয়ার চারটি দেশের নাগরিকরা বুধবার থেকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে ঢুকতে পারবে না। চার দেশের তালিকায় আছে বাংলাদেশের নামও। সোমবার আরব আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে কত দিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি। করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে আমিরাতে ভ্রমণে আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল আরব আমিরাত। এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেয়া হলো। মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর এর আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360