২৩ মে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান - Shera TV ২৩ মে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান - Shera TV

২৩ মে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার:

আগামী ২৩ মে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না। আরও কিছুদিন ছুটি বাড়ানো হতে পারে। এ বিষয়ে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠান ২৩ মে খোলার কথা ছিল। কিন্তু করোনার পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়া এবং চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হচ্ছে না।
এর আগে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ মে খোলা হবে বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। গত ২৫ মার্চ রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360