এক দিনে মিথিলার ৩ নাটক - Shera TV এক দিনে মিথিলার ৩ নাটক - Shera TV

এক দিনে মিথিলার ৩ নাটক

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
ঈদ উপলক্ষে বিশেষ কিছু কাজ করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কাজগুলোর ৪টিই প্রচার হতে যাচ্ছে আগামীকাল। ঈদের চতুর্থ দিন প্রচারের তালিকায় থাকা মিথিলার সেই চারটি কাজের মধ্যে রয়েছে তিনটি নাটক এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে নাটক ‘মবিনের সংসার’। যেখানে মিথিলা জুটি বেঁধেছেন গুণী অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে। সাইদুর রহমান রাসেলের পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ওয়াসেফ ইমাদ, ইশরাত জাহান প্রমুখ। আরটিভিতে রাত সাড়ে ৭টায় প্রচার হবে ‘কাপল অব দ্য সিটি’। প্রীতি দত্তের পরিচালনায় এই নাটকে মিথিলা অভিনয় করেছেন ইরফান সাজ্জাদের সঙ্গে।

এতে অভিনয় করেছেন মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। বাংলাভিশনে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘লাভারস’। এটিও নির্মাণ করেছেন প্রীতি দত্ত। এই নাটকে মিথিলার নায়ক ফারহান আহমেদ জোভান। টিভিতে প্রচারের পর নাটকটি উন্মুক্ত করা হবে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। এছাড়া দীপ্ত টিভিতে রাত ১০টায় প্রচার হবে মিথিলা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্প গল্প খেলা’। তানিম রহমান অংশুর পরিচালনায় এখানে মিথিলা জুটি বেঁধেছেন আসিফ আহসানের সঙ্গে। মিথিলার ঈদের আরেকটি কাজ হলো নাটক-‘কাঁটা’। এটি প্রচার হবে মাছরাঙা টিভিতে। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই নাটকেও মিথিলার নায়ক ইরফান সাজ্জাদ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360