ফখরুলকে কাদেরের খোঁচা - Shera TV ফখরুলকে কাদেরের খোঁচা - Shera TV

ফখরুলকে কাদেরের খোঁচা

স্টাফ রিপোর্টার:

বিএনপি মহাসচিবের আন্দোলনের হুশিয়ারির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল আন্দোলনের কথা বলছেন, কিন্তু আন্দোলন করার মতো শক্তি ও সামর্থ্য কি তাদের আছে?

‘যারা দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে আন্দোলন সংগ্রামের কথা মানায় না। বিএনপির আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না। তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনই সার’-যোগ করেন কাদের।

শুক্রবার রাজধানীর সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

‘জনগণ সরকারের পাশে নেই’- মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচনই যদি মাপকাঠি হয়, তা হলে সাম্প্রতিককালের প্রায় সব নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ই প্রমাণ করে, এ দেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সঙ্গে আছে।  পরবর্তী সাধারণ নির্বাচন যথাসময়ে হবে এবং তখনই প্রমাণিত হবে এ দেশের জনগণ শেখ হাসিনা সরকারের সঙ্গে আছে কী নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের শেকড় এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে।  প্রতিটি দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগই সর্বপ্রথম মানুষের পাশে দাঁড়িয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360