স্যাটেলাইটের বকেয়া ভাড়া পরিশোধ করার পর এসএ টিভির সম্প্রচার শুরু - Shera TV স্যাটেলাইটের বকেয়া ভাড়া পরিশোধ করার পর এসএ টিভির সম্প্রচার শুরু - Shera TV

স্যাটেলাইটের বকেয়া ভাড়া পরিশোধ করার পর এসএ টিভির সম্প্রচার শুরু

স্টাফ রিপোর্টার:

স্যাটেলাইটের বকেয়া ভাড়া পরিশোধ করার পর বেসরকারি টেলিভিশন এসএ টিভি আবার চালু করা হয়েছে। তবে চ্যানেল নাইনের সম্প্রচার এখনো বন্ধ রয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এসএ টিভির সম্প্রচার আবার চালু হয়।

এসএ টিভির ডেপুটি হেড অব নিউজ বেলাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা বকেয়া পরিশোধ করেছি।

পরে বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে বলেন, এসএ টিভি সম্প্রচার চালু করা হয়েছে। আশা করছি, চ্যানেল নাইনও রোববার সকাল ১০টার মধ্যে ঠিক হয়ে যাবে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধ করে দেয় স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর মাধ্যমে সেবা নেওয়া এই দুই প্রতিষ্ঠান বকেয়া বিল পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান বিএসসিএলের চেয়ারম্যান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360