ফ্রি ফায়ার খেলতে না পেরে কিশোরের আত্মহত্যা - Shera TV ফ্রি ফায়ার খেলতে না পেরে কিশোরের আত্মহত্যা - Shera TV

ফ্রি ফায়ার খেলতে না পেরে কিশোরের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

মোবাইলে ইন্টারনেটভিত্তিক গেমস ফ্রী ফায়ার খেলার এমবি কেনার টাকা না পেয়ে মামুন (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। শুক্রবার (২১ মে) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে উপাদী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শহর আলী গাজী বাড়ির বাচ্চু গাজীর নাতি মামুন ঈদের ছুটি উপলক্ষে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।

শুক্রবার দুপুরে মামুন তার মায়ের কাছে মোবাইলে এমবি কেনার জন্য টাকা চায়। সেই সময় তার মা কমলা বেগম পরে টাকা দেওয়ার কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং টাকার জন্য পিড়াপিড়ি করে। কিন্তু তার মা পরে টাকা দেওয়ার কথা জানালে মামুন অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর মামুনের মা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার ফাঁকে মামুন ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মাহত্যা করে।
সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360