ফের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে চিত্রনায়ক ফারুক - Shera TV ফের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে চিত্রনায়ক ফারুক - Shera TV

ফের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে চিত্রনায়ক ফারুক

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

জনপ্রিয় অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। বর্তমানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে বলেন, ‘গত মাসে মাত্র দুই দিনের জন্য কেবিনে আনা হয় ফারুককে। কিন্তু হঠাৎ করে আবারও শারীরিক অবস্থা খারাপ হয়। এরপর তাকে আইসিইউতে নেয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে তার।’

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফারুক। চলতি বছরের ৪ মার্চ সেখানে তাকে ভর্তি করা হয়।

তার স্ত্রী ফারহানা পাঠান আরও বলেন, ‘ফারুকের অবস্থা এখন স্থিতিশীল। উন্নতি যা হচ্ছে, তা খুবই ধীরগতিতে। কথাবার্তা বলছেন, নড়াচড়া করছেন, তবে কম।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360