দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩৮ জনের মৃত্যু - Shera TV দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩৮ জনের মৃত্যু - Shera TV

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে। একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৭৯ হাজার ৩৮৬ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪ জনের।

শুক্রবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩১ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১২ হাজার ৫১১ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হন ১ হাজার ৩৫৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৯শে মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১১ হাজার ৮৯৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৬৬৯ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৩৭ হাজার ৮১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ১ লাখ ১৯ হাজার ৬৪৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ২০লাখ ৯৬ হাজার ৫৩১ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360