ভেরিফাইড রিকোয়েস্ট বন্ধ করে দিল টুইটার - Shera TV ভেরিফাইড রিকোয়েস্ট বন্ধ করে দিল টুইটার - Shera TV

ভেরিফাইড রিকোয়েস্ট বন্ধ করে দিল টুইটার

সেরা টেক ডেস্ক:

মাইক্রুব্লগিং সাইট টুইটার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টের খাতায় নাম লেখানোর সুযোগ করে দিয়েছিল ব্যবহারকারীদের। কিন্তু প্রবল আবেদনের মুখে ফের তা বন্ধ করে দিয়েছে সাইটটি।

ছোট ওই ভেরিফিকেশন চিহ্নটি পেতে টুইটার ব্যবহারকারীরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, গোটা বিষয়টি সে দিকেই যেন ইঙ্গিত করল। ব্যবহারকারীদের আশ্বস্ত করতেও টুইটার ভুলে যায়নি। প্রতিষ্ঠানটি লিখেছে, ‘আমরা শিগ্গিরই আবারও অনুরোধ নেওয়া শুরু করব।’

জানা গেছে, এ সময়টিতে টুইটার হাতে থাকা অনুরোধ নিয়ে কাজ করবে। এর আগে ২০১৭ সালে ভেরিফাইড অ্যাকাউন্টের জন্য অনুরোধ নেওয়া বন্ধ করেছিল টুইটার। আর এবার কর্মসূচিটি শুরু করার কয়েক দিনের মধ্যেই তা বন্ধ করল মাইক্রোব্লগিং সাইটটি।

অতীতে টুইটারের ভেরিফিকেশন নিয়ে কম সমালোচনা হয়নি। অনেক ভেরিফাইড অ্যাকাউন্টধারী পরবর্তীতে ‘হোয়াইট সুপ্রেমিস্ট’ হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। আর তাই হয়তো টুইটার এখন থেকে শুধু ‘উল্লেখযোগ্য, আসল এবং সক্রিয়’ অ্যাকাউন্টকে ভেরিফিকেশন চিহ্ন দেবে বলে জানিয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360