যশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন নুসরাত - Shera TV যশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন নুসরাত - Shera TV

যশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন নুসরাত

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

ব্যবসায়ী স্বামী নিখিল জৈনের সঙ্গে দূরত্ব বাড়িয়ে অভিনেতা যশ দাশগুপ্তের ঘনিষ্ঠ হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তারা চুটিয়ে প্রেম করছেন বলে কয়েক মাস ধরে গুঞ্জন টলিউডের বাতাসে।

একসঙ্গে রাজস্থাসে আজমেরী শরিফে যাওয়া থেকে বিভিন্ন পার্টিতে অংশগ্রহণ, প্রায়ই একসঙ্গে যশ-নুসরতকে দেখা যাওয়া নিয়ে গুঞ্জন চলছিলই। তবে এসব নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। অবশেষে সেই গুঞ্জনেই বোধহয় সিলমোহর দিলেন খোদ নুসরাত?

প্রশ্ন উঠেছে সাংসদ, অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের বিচারে তৃতীয় স্থান পেয়েছেন নুসরাত। সেটারই ডেটিং স্ট্যাটাসে লেখা অভিনেতা যশ-এর নাম। যা নুসরাত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করার পাশাপাশি ওই সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাতেও ভোলেননি।

শুধু তাই নয়, সম্প্রতি যশ দাশগুপ্ত মোস্ট ডিসার‌্যাবল ম্যান অর্থাৎ সবচেয়ে আখাঙ্ক্ষিত পুরুষের তকমা পেয়েছে। সেটিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতে ভোলেননি নুসরাত জাহান। এসব দুই তারকার সম্পর্কে সিলমোহর দিয়েছে বলে মত তাদের ভক্তদের।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360