আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় - Shera TV আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় - Shera TV

আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার:

গ্যাসের পাইপলাইন সংযোগ (টাই-ইন) কাজের জন্য বৃহস্পতিবার ( ৩ জুন) রাজধানীর বেশকিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব বাইতুল আমান হাউজিং এর গ্যাস সমস্যা দূরীকরণের লক্ষ্যে গ্যাস শাটডাউন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত মোট ১২ঘন্টা শেখেরটেক, আদাবর, বায়তুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত প্রকাশ করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360