বরিশাল মহানগর, জেলা ও বিএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ - Shera TV বরিশাল মহানগর, জেলা ও বিএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ - Shera TV

বরিশাল মহানগর, জেলা ও বিএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ( বরিশাল): ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে কেন্দ্রীয় সংসদ – ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগের ছাত্রলীগ বর্বর হামলার প্রতিবাদে বরিশাল মহানগর, জেলা ও বি, এম, কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে শুরু করে বটতলা হয়ে অপসোনিন মোড় হয়ে বগুড়া রোড এসে প্রতিবাদ সমাবেশ করেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। সঞ্চালনা করেন বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল আহসান। এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম, যুগ্ম-সাধারন সম্পাদক মাহমুদুল হাসান তানজিল।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন বি এম কলেজ ছাত্রদল সদস্য সচিব তালুকদার সজল, মহানগর ছাত্রনেতা ফেরদাউস, রাকিব সহ আরো অনেকে।

Developed BY: Shera Digital 360