সামরিক সরকার উৎখাতে রোহিঙ্গাদের সাহায্য চায় মিয়ানমার - Shera TV সামরিক সরকার উৎখাতে রোহিঙ্গাদের সাহায্য চায় মিয়ানমার - Shera TV

সামরিক সরকার উৎখাতে রোহিঙ্গাদের সাহায্য চায় মিয়ানমার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে লড়তে রোহিঙ্গাদের প্রতি আহ্বান জানিয়েছে মিয়ানমারের ছায়া সরকার।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মিয়ানমারের ছায়া সরকার এক বিবৃতিতে সংখ্যালঘু রোহিঙ্গাদের প্রতি এ আহ্বান জানান।

জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার এনইউজি জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুল সংখ্যাক সব রোহিঙ্গা শরণার্থীকে নিজ দেশে স্বেচ্ছায়, নিরাপদে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিয়ে নাগিরকত্ব স্বীকৃতি দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারকে অবৈধ ঘোষণা করে দেশটির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি’র কয়েকজন রাজনীতিবিদ, বেসামরিক নাগরিকদের নিয়ে গঠন করেছে জাতীয় ঐক্য সরকার- এনইউজি। তবে মিয়ামনার জান্তা সরকার এনইউজিকে সন্ত্রাসী বলে অভিহিত করেছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360