করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালীতে লকডাউন - Shera TV করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালীতে লকডাউন - Shera TV

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালীতে লকডাউন

স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর সদর উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভাসহ ৬ টি ইউনিয়নে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ জুন) সন্ধ্যা পৌনে ৬টায় বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. ইফতেখার হোসেন বলেন, আজ বিকেল ৪টায় জেলা করোনা কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান এই লকডাউন ঘোষণা করেন। সিদ্ধান্ত অনুযায়ী ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন (৫ জুন) ভোর ৬টা থেকে (১১ জুন) রাত ১২টা পর্যন্ত লকডাউন থাকবে । এদিকে নোয়াখালী পৌরসভা ও ৬টি ইউনিয়নের প্রবেশ পথে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে এবং বিধি নিষেধ মানতে মাইকিং করা হচ্ছে।

লকডাউন হওয়া এলাকাগুলো হলো, নোয়াখালীর সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভার সব কয়টি ওয়ার্ড। ইউনিয়ন গুলো হলো, ৩নং নোয়ান্নই, ৪নং কাদির হানিফ, ৫ নং বিনোদপুর,৬ নং নোয়াখালী, ১০ নং অশ্বদিয়া ও ১১ নং নেয়াজপুর। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, জেলার সদর উপজেলায় করোনায় আক্রান্তের হার সব চেয়ে বেশি। এই উপজেলা করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৪০ জন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360