সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রনে আনতে চায় সরকার - Shera TV সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রনে আনতে চায় সরকার - Shera TV

সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রনে আনতে চায় সরকার

স্টাফ রিপোর্টার:

গুগল ও অ্যামাজনের মতো যারা বাংলাদেশে ব্যবসা করে তাদেরকেও ভ্যাটের আওতায় আনতে চায় সরকার। বুধবার (২ জুন) আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, গুগল ও অ্যামাজন ভ্যাটের আওতায় এসেছে। এখন গুগলের অফিস দেশে থাকলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যাবে। সেজন্য বাংলাদেশে গুগলের অফিস করার অনুরোধ করেছি। মন্ত্রী বলেন, অনেকেই ভাল কাজ করছেন কিন্তু কেউ কেউ মিথ্যাচার করছেন। তাদের এই মিথ্যাচার স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি স্বরূপ। নিবন্ধন থাকলে অপরাধীকে সহজে ধরা যাবে।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, যারা বিজ্ঞাপন দেয়, কীভাবে টাকা পরিশোধ করে, তা বৈধ পথে যায় কী না এ সকল তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, গুগলের অফিস বাংলাদেশে না থাকায় অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাদেরকে বাংলাদেশে অফিস খোলার জন্য বলা হয়েছে। যদি তারা অফিস না খোলে,তবে বিকল্প কী করা যায় তা ভাবা হচ্ছে। সরকার চায় সকলে আইনের আওতায় আসুক।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360