অন্তসত্তা নুসরাত! - Shera TV অন্তসত্তা নুসরাত! - Shera TV

অন্তসত্তা নুসরাত!

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
স্বামী নিখিল জৈনের সঙ্গে বিয়ে বিচ্ছেদ ও অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন নুসরাত জাহান। প্রেমিকের সঙ্গে কখনও পাহাড় ঘুরতে বেড়িয়ে পড়ছেন। আবার কখনও কফি ডেটে যাচ্ছেন দু’জনে।

প্রেমের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নুসরাত-যশ কেউই। এরইমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে- ওপার বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রী নাকি মা হতে চলেছেন।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নুসরাতের স্বামী নিখিল জৈন। তিনি বলেছেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এই সন্তান আমার নয়।

তবে নুসরাত জাহান অন্তঃসত্ত্বা নাকি সন্তান দত্তক নিতে চলেছেন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্ণ করেছেন নুসরাত। সেই খুশি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। নায়িকা থেকে সাংসদ হয়েছে দু-বছর আগে। রাজনৈতিক ক্যারিয়ার শুরুর সঙ্গে সঙ্গেই পা রেখেছিলেন দাম্পত্য জীবনে। যদিও সুখের হয়নি সেই সংসার। নিখিল জৈনের সঙ্গে ২০১৯ সালের জুন মাসে বিয়ের পিঁড়িতে বসেন নুসরাত। বছর ঘুরতে না ঘুরতেই সুখের সংসার ভাঙন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360