১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক - Shera TV ১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক - Shera TV

১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

( ফাইল ছবি )

স্টাফ রিপোর্টার:

নাশকতা ও ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের দুই থানায় দায়েরকৃত পৃথক ছয় মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে হেফাজত নেতা মামুনুল হককে। সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়েরকৃত এসব মামলায় তাকে মোট ১৮ দিনের রিমান্ডে রাখে পুলিশ। আজ শনিবার (৫ মে) রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালত শুনানি শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পিবিআইয়ের করা মামলায় গত বুধবার সর্বশেষ মামুনুল হককে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

জানা গেছে, মামুনুল হকের বিরুদ্ধে করা ছয় মামলার মধ্যে তিনটি করেছে জেলা পুলিশ, দুটি করেছে সিআইডি এবং একটি করেছে পিবিআই। ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর, সংঘর্ষ, লুটপাট ও নাশকতার অভিযোগে এসব মামলা হয়। মামুনুল হকের বিরুদ্ধে সর্বশেষ মামলাটি হয়েছে গত ৫ এপ্রিল। চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360