কি ইঙ্গিত দিলেন নুসরাত - Shera TV কি ইঙ্গিত দিলেন নুসরাত - Shera TV

কি ইঙ্গিত দিলেন নুসরাত

স্টাফ রিপোর্টার:

মা হতে চলেছেন টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান- এমন খবর এখন চারদিকে। তবে এই বিষয়ে কোনো কিছু স্পষ্ঠ করেননি নুসরাত। তিনি নিজে অন্তঃসত্ত্বা নাকি সন্তান দত্তক নিতে চলেছেন, সে বিষয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। এই পরিস্থিতিতে নুসরাতের নতুন ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে তৈরি হল নতুন জল্পনা।

শুক্রবার রাত থেকে নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে জ্বলজ্বল করছে একটি ফুলের ছবি। আর তাতে লেখা রয়েছে, ‘তুমি তোমার মতো করে বেড়ে ওঠো।’ মুখে কিছু না বললেও ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কি নতুন অতিথিকে নিয়ে কোনো বার্তা দিতে চাইলেন অভিনেত্রী? সেই প্রশ্নেই এখন মুখর চতুর্দিক।

ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নুসরাত। বিয়েও করেন দু’জনে। সামাজিক মাধ্যমে নিখিল এবং নুসরতের গভীর ভালবাসাই যেন প্রকাশ পেত। তাদের ভালবাসা, খুনসুটি নিয়ে মেতে থাকতেন ভক্তরাও।

তবে কয়েকমাস ধরে যেন বদলে গেছে সব কিছু। শোনা যাচ্ছে, নিখিলের সঙ্গে কোনো সম্পর্কই রাখেন না নুসরাত। একসঙ্গে থাকেন না তারা। বিয়ে নিয়ে যখন টানাপোড়েন চলছে ঠিক তখনই সামনে আসে নুসরাত-যশের ঘনিষ্ঠতা। একসঙ্গে আজমির শরিফে যাওয়া, ডিনার আবার কখনো কফি ডেটেও বারবার একসঙ্গে দেখা গেছে তাদের।

যদিও প্রেম করছেন কিনা, সে বিষয়ে যশ কিংবা নুসরাত কেউ কিছুই বলেননি। সম্পর্ক নিয়ে গুঞ্জনের মাঝে এবার শোনা যাচ্ছে নুসরতের মা হওয়ার খবর।

স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকছেন না তারা। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360