ওয়েব সিরিজে আসছে পরীমনি - Shera TV ওয়েব সিরিজে আসছে পরীমনি - Shera TV

ওয়েব সিরিজে আসছে পরীমনি

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

‘বিশ্বসুন্দরী’ ছবির মধ্য দিয়ে গত বছর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন চয়নিকা চৌধুরী। প্রথম ছবিতেই তিনি নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন পরীমনিকে নিয়ে। পরীমনি-চয়নিকা জুটির ছবিটি দারুণ সফলতা অর্জন করেছে। সেই সঙ্গে কুড়িয়েছে দর্শকদের প্রশংসাও। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নিজের পরিচালিত প্রথম ওয়েব ফিল্মেও পরীমনিকে নায়িকা হিসেবে বেছে নিয়েছেন চয়নিকা চৌধুরী।

ওয়েব ফিল্মে পরীমনিকে নেওয়ার আভাস নির্মাতা তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আগেই দিয়ে জানিয়েছিলেন, আবারও এই নায়িকাকে নিয়ে আবারও কাজ করতে যাচ্ছেন তিনি। ‘অন্তরালে’ শিরোনামের ওয়েব ফিল্মটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার।

ওয়েব ফিল্মে এক বনেদি হিন্দু পরিবারের বউ অর্পিতা চরিত্রে দেখা যাবে পরীমনিকে। তার স্বামী ব্যবসায়ী। এক সময় তাদের ভালোবাসার গল্পের মধ্যে যক্ত হয় খুনের রহস্য। মধ্যবিত্ত জীবনে একটি খুনের কারণে অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তা উঠে আসবে এখানে।

এদিকে, পর্দার বাহিরেও দারুণ বোঝাপড়া রয়েছে চয়নিকা চৌধুরী ও পরীমনির। এই নির্মাতাকে মা বলে সম্বোধন করেন পরী

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360