আইনজীবী কনেকে বিয়ে করলেন রেলমন্ত্রী - Shera TV আইনজীবী কনেকে বিয়ে করলেন রেলমন্ত্রী - Shera TV

আইনজীবী কনেকে বিয়ে করলেন রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের বিরামপুরের মেয়েকে বিয়ে করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গত শনিবার (৫ জুন) ঢাকার হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে অ্যাডভোকেট শাম্মী আকতার মনির (৪২) সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম মিলন বিষয়টি স্বীকার করে বলেন, আমার বোন শাম্মী ঢাকার উত্তরায় থাকে। সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাইকোর্টে প্র্যাকটিস করছে। আইনি বিষয়ে পরমার্শ নিতে কিছুদিন আগে রেলমন্ত্রীর কাছে যায় আমার বোন। পরে আমার বোনকে মন্ত্রীর পছন্দ হয়। পারিবারিকভাবে ৫ জুন তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনেপক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360