স্টাম্পে লাথি মেরে উপড়ে ফেললেন সাকিব - Shera TV স্টাম্পে লাথি মেরে উপড়ে ফেললেন সাকিব - Shera TV

স্টাম্পে লাথি মেরে উপড়ে ফেললেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

আম্পায়ারের সিদ্ধান্তে প্রায়ই নাখোশ হতে দেখা যায় ক্রিকেটারদের। তবে সাকিব আল হাসান নাখোশ হয়ে যে প্রতিক্রিয়া দেখালেন, ক্রিকেট মাঠে তা একদমই নজিরবিহীন। জোরালো আবেদনে সাড়া না দেওয়ায় স্টাম্পেই লাথি মেরে বসেছেন মোহামেডান অধিনায়ক। এক ওভার পর স্টাম্প হাতে তুলে আছাড়ও মারেন তিনি।

এই সময়ে আম্পায়ারকে শাসাতেও দেখা গেছে তাকে। এমন আচরণের জন্য শৃঙ্খলাভঙ্গের শাস্তির মুখে পড়তে হতে পারে বাংলাদেশের সফলতম এই ক্রিকেটারকে।

শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের মধ্যে ঘটেছে এই ঘটনা। আগে ব্যাটিং করে ১৪৫ রান করে মোহামেডান। সাদামাটা লক্ষ্য নিয়ে বোলিংয়ের শুরুটা ছিল দারুণ। ৩টি উইকেট তুলে নিয়েছিল। বৃষ্টির আগে আরেকটি উইকেট পেলে ডি এল পদ্ধতিতে নিশ্চিত থাকতে পারতো তারা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360