প্রেমিকার খোঁজে দেশ ছেড়ে বিদেশ! - Shera TV প্রেমিকার খোঁজে দেশ ছেড়ে বিদেশ! - Shera TV

প্রেমিকার খোঁজে দেশ ছেড়ে বিদেশ!

অনলাইন ডেস্ক:

নতুন সঙ্গীর খোঁজে তাইয়ান থেকে সুদূর জাপানে গিয়েছে একটি সাদা গণ্ডার। সেখানে এমা নামে ওই মাদী গণ্ডারটির সম্ভাব্য প্রেমিক হতে চলেছে ১০ বছর বয়সী মোরান নামে আরেকটি সাদা গণ্ডার। উভয়ই বর্তমানে জাপানের টোবু চিড়িয়াখানায় রয়েছে। সঙ্গী প্রেমিকের সাহায্যে বংশবৃদ্ধি করবে এমা। খবর প্রকাশ করেছে বিবিসি।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানে মোট ২৩টি গণ্ডার ছিল। এর মধ্যে জাপানে পাঠানোর জন্য বেছে নেওয়া হয়েছে ৫ বছর বয়সী এমাকে। শান্তশিষ্ট চরিত্রের গণ্ডারটি খুব কমই লড়াইয়ে জড়ায়। গত মঙ্গলবার তাইয়ানের লিওফু সাফারি পার্ক থেকে প্রায় ১৬ ঘণ্টার ভ্রমণ শেষে জাপানের টোবু চিড়িয়াখানায় পৌঁছায় এমা। অবশ্য গত মার্চ মাসেই সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির পরিস্থিতির কারণে যাত্রা পেছাতে হয়।

সেরা টিভি।আকিব

Developed BY: Shera Digital 360