সাকিবকে নিয়ে যা বললেন শিশির - Shera TV সাকিবকে নিয়ে যা বললেন শিশির - Shera TV

সাকিবকে নিয়ে যা বললেন শিশির

অনলাইন ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লীগে আবাহনী-মোহামেডান ম্যাচে স্টাম্প উপড়ে ফেলে এরই মধ্যে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এর আগে সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।
আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যচে মেজাজ হারানোর কারণে বিতর্কে পড়া  সাকিবকে সমর্থন জানিয়েছেন তার স্ত্রী উম্মে শিশির। ম্যাচশেষে এক ফেসবুক পোস্টে শিশির লেখেন সাকিবের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে বলে ফেসবুকে এক পোস্টে স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেন. ‘সংবাদমাধ্যম এই ঘটনা যেমন উপভোগ করছে, তেমনি আমিও করছি, অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেল! যারা শুক্রবারের ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ।

অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।’ শিশিরের কথা, ‘যাই হোক, এটা দুঃখজনক যে মূল বিষয়টি সংবাদমাধ্যম চাপা দিয়ে শুধু তার রাগের বহিঃপ্রকাশটুকুই ফলাও করে প্রচার করছে। মূল বিষয়টি হলো আম্পায়ারদের চলমান দৃষ্টিকটু সিদ্ধান্তগুলো! শিরোনামগুলো খুব দুঃখজনক। আমার মনে হয়, এটা তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা একটা ষড়যন্ত্র, যেখানে সব ঘটনাতেই তাকে ভিলেন হিসেবে তুলে ধরা হয়। ক্রিকেটপ্রেমী হলে নিজের কাজকর্ম নিয়ে সাবধান থাকুন!’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360