না ফেরার দেশে সাবেক এমপি জামাল উদ্দিন - Shera TV না ফেরার দেশে সাবেক এমপি জামাল উদ্দিন - Shera TV

না ফেরার দেশে সাবেক এমপি জামাল উদ্দিন

স্টাফ রিপোর্টার:

প্রবীণ রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ইছামতি ক্যাম্প চিফ ও গেরিলা ট্রেনিং প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জামালউদ্দিন আহম্মদ মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা সিএমএইচে মারা যান তিনি। ধামরাইয়ের সাবেক এই সংসদ সদস্য শিক্ষানুরাগী ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণেই কাজ করেন তিনি। তিন ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজধানীর তেজতুরী বাজার জামে মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে ধামরাইয়ে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360