জুলাইয়ে শুরু হচ্ছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরিক্ষা - Shera TV জুলাইয়ে শুরু হচ্ছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরিক্ষা - Shera TV

জুলাইয়ে শুরু হচ্ছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরিক্ষা

ক্যাম্পাস ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) শ্রেণির ভর্তির আবেদন আগামী জুলাইয়ে শুরু হবে। এসব কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, ‘সাত কলেজের ভর্তি আবেদন জুলাইয়ে শুরু হবে। তবে করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি। করোনার বর্তমান পরিস্থিতির জন্য সভায় সাত কলেজের স্থগিত পরীক্ষা ও নতুন পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360