হেফাজতে ইসলামের আরও এক নেতা গ্রেফতার - Shera TV হেফাজতে ইসলামের আরও এক নেতা গ্রেফতার - Shera TV

হেফাজতে ইসলামের আরও এক নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম এতথ্য জানান।

তিনি বলেন, আজহারুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360